বিএসটিআইর নতুন মহাপরিচালক ফেরদৌস আলম
এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পণ্যের জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগ দিয়েছেন এস এম ফেরদৌস আলম।
বিএসটিআইতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এস এম ফেরদৌস আলম ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তিনি উদ্যানতত্ত্ব বিষয়ে এমএস ডিগ্রি নেন।
ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে মাঠ প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় ও সেক্টরে দায়িত্ব পালন করেন।
