১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চিকিৎসক আসাদুরের ওপর হামলা: গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজেদের বাসা থেকে ইভানকে গ্রেপ্তার করে পুলিশ।

চিকিৎসক আসাদুরের ওপর হামলা: গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে
আদালতে ফারহান শাহরিয়ার ইভান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 09:00 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার যুবক ফারহান শাহরিয়ার ইভানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. আতিকুজ্জামান আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাসা থেকে ইভানকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৭ অগাস্ট রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন ৫৫ বছর বয়সি চিকিৎসক আসাদুর রহমান।

তার মাথায়, মুখে, চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

হামলার আগে ১১ দিন আগে তার কাছে অপরিচিত নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে এ অধ্যাপক। চাঁদা দিতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার দুদিন পরই তার ওপর আক্রমণ চালানো হয়। মারধরের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন আশেপাশের লোকজন।

এ ঘটনায় ১৮ অগাস্ট আসাদুর রহমান মামলা করেন।