১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 12:43 PM

Updated : 26 Aug 2026, 02:10 PM

সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার সকাল ১০টার পর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

দুদেশের মধ্যে সম্পর্ক গভীর করার চেষ্টার মধ্যে শনিবার দুদিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ইসহাক দারের ঢাকায় আসার মধ্য দিয়ে প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এর আগে ২০১২ সালের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে রোববার বিকালে।

এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

ইসহাক দার শনিবার বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।