১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মন্ত্রী জাহিদ হোসেনের মা জেবুন নেসা মারা গেছেন

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 05:48 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বুধবার আসরের নামাজের পর ময়মনসিংহ ঈদগাহ মাঠে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তার দাফন হওয়ার কথা।

জেবুন নেসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়াম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শোক প্রকাশ করেছেন এবং তার আত্ম মাগফেরাত কামনা করেছেন।