১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রায় চলবে ‘ঈদ স্পেশাল বাস’

এসব বাসের আগাম টিকেট বিক্রি হবে ১৭ মে থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 06:56 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

কোরবানির ঈদ উপলক্ষে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি।

আগামী ২৩ মে থেকে এসব বাস চালু হবে; আগাম টিকেট বিক্রি হবে ১৭ মে থেকে।

বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কোরবানির ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।