১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

এদিন হেফাজত আমিরের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 11:00 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকাল সোয়া ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁও বিমানবন্দর ছাড়ে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মহেশখালী মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

“সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেবেন।”

কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ীর গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন, সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত, পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি, বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান।

অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, প্রধানমন্ত্রী ঢাকায় থেকে মহেশখালী যাচ্ছেন হেলিকপ্টারে, তবে ফটিকছড়ি থেকে চট্টগ্রামের অন্যান্য কর্মসূচি সারবেন সড়ক পথে। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ঢাকায় রওনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে চট্টগ্রাম, কক্সবাজারে এলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন।