১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

এর আগে দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 06:32 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে ২০২৪ সালের ২৮ অগাস্ট এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে এবং নিজেদের স্বাধীন আইন পেশায় (ওকালতি) অধিক সময় দেওয়ার কথা তুলে ধরে পদত্যাগ করেন দুই সহকারী অ্যাটর্নি জেনারেল। তারা হলেন- মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন ও আহমদ মুসাননা চৌধুরী।

জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার থেকে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন শুরু হয়।

প্রথম দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বুধবার ও বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেলদের মূল্যায়ন হয়।

এর মধ্যেই ওই দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ