১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফজলে হাসান আবেদের জন্মবার্ষিকীতে বৃক্ষ রোপণ

১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্ম নেন ফজলে হাসান আবেদ। তিনি মারা যান ২০১৯ সালের ২০ ডিসেম্বর।

ফজলে হাসান আবেদের জন্মবার্ষিকীতে বৃক্ষ রোপণ
ফজলে হাসান আবেদের স্মরণে রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটিতে বৃক্ষ রোপন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:42 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

চিত্র প্রদর্শনী এবং বৃক্ষ রোপণসহ একাধিক কর্মসূচির মাধ্যমে ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত ফজলে হাসান আবেদের ৮৮তম জন্মদিন উদ্‌যাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

বোরবার ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ও বিশ্বের উন্নয়নে স্যার ফজলে হাসান আবেদের অবদান এবং তাঁর জীবন-দর্শন তুলে ধরতে এদিন মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন গ্যালারিতে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করা হয়।

চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ মাহফুজুল আজিজ এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের সিনিয়র ডিরেক্টর সৈয়দা সারওয়াত আবেদ।

সৈয়দা সারওয়াত আবেদ বলেন, “স্যার ফজলে সবার মানসম্মত শিক্ষালাভের জন্য আজীবন কাজ করেছেন। এই নতুন ক্যাম্পাস তার স্বপ্নের একটি বাস্তবায়ন।”

বৃক্ষরোপণে অংশগ্রহণ নেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ।

১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্ম নেন ফজলে হাসান আবেদ। ১৯৭২ সালে তিনি বেসরকারি ব্র্যাক প্রতিষ্ঠা করেন।

দারিদ্র্য দূরীকরণ এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়নে এশিয়া এবং আফ্রিকার ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করা হয় ২০০১ সালে।

বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে দারিদ্র বিমোচন এবং দরিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালে ব্রিটিশ সরকার তাঁকে সবচেয়ে সম্মানিত অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জের নাইট কমান্ডার উপাধিতে ভূষিত করে।

২০১৯ সালে নেদারল্যান্ডের রাজা তাঁকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন।

২০১৯ সালের ২০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান আবেদ।