সরকারি মেডিকেল কলেজ পেল ঠাকুরগাঁও
সবমিলিয়ে দেশে মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৮-এ।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টিতে। তাছাড়া চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষার জন্য দেশে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে।
