১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় ও আশপাশের সড়কগুলোয় যানজট তৈরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 01:32 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসাবে বুধবার বেলা ১১টার দিকে তারা শাহবাগের প্রধান সড়কে অবস্থান নেন। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় ও আশপাশের সড়কগুলোয় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা।

বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থী আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দফা দাবিতে আমরা দ্বিতীয় দিনের অবরোধ করেছি। দুপুর নাগাদ আমরা সচিবালয়ের দিকে মুভ করবো।"

শিক্ষার্থীদের দাবিগুলো হল-

এর আগে মঙ্গলবার বেলা ৩টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের শিক্ষার্থীসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে মিছিল করে ও বিভিন্ন দাবিতে স্লোগান দিতে শুরু করে। 

আগের দিন রোববার মধ্যরাতে বুয়েটের একদল শিক্ষার্থী তাদের সাবেক এক শিক্ষার্থীকে ‘মারধর ও হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আটকে দেয় পুলিশ। সেখানে তারা তিন ঘণ্টা বিক্ষোভ করে ফিরে যান।