Published : 24 Apr 2026, 07:57 PM
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১০৪ স্বেচ্ছাসেবকক।
শনিবার থেকে শুরু হতে যাওয়া ১১ দিনের টিকাদান কর্মসূচিতে তারা কাজ করবেন বলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি এলাকায় হাম নির্মূল টিকাদান কর্মসূচিতে ৫৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র, ৫০২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, ৩৫টি বৈকালিক টিকাদান কেন্দ্র, শুক্রবার টিকাদান কেন্দ্র আটটিসহ মোট ৫৯৯টি টিকাদান কেন্দ্র পরিচালনা করছে। হাম-রুবেলা ক্যাম্পেইন কোনো শিশু যাতে টিকা পাওয়া থেকে বাদ না পরে, সেজন্য ঝূঁকিপূর্ণ ৩০টি ওয়ার্ডে রেড ক্রিসেন্টের ১০৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবককে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকাদান কেন্দ্রগুলোর মধ্যে ১০টিতে শিশুদের জন্য ‘শিশু-বান্ধব কর্নার' বসানো হবে। ইতোমধ্যে জনসচেতনতা বাড়াতে ৫৪টি ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চালিয়েছে ডিএনসিসি।