১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে

কমিটির সদস্যরা বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে
প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 03:36 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রধান বিচারপতির সঙ্গে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাই কোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।