১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগ, ওয়েজ আর্নার্স বোর্ড ও প্রবাসীকল্যাণ ব্যাংকের ৩ কর্মচারী বরখাস্ত

সাময়িক বরখাস্তরা ব্যক্তিরা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।

ঘুষ নেওয়ার অভিযোগ, ওয়েজ আর্নার্স বোর্ড ও প্রবাসীকল্যাণ ব্যাংকের ৩ কর্মচারী বরখাস্ত
ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স বোর্ড ও প্রবাসীকল্যাণ ব্যাংকের ৩ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 09:58 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

মৃত প্রবাসীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে ঋণ দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের এক পিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার ওয়েজ আর্নার্স বোর্ড ও প্রবাসী কল্যাণ ব্যাংক আলাদা ‍বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরেছে।

সাময়িক বরখাস্তরা হলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ বাংকের অফিস সহায়ক শামিম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে মারা যাওয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের মো. কাইয়ুমের পরিবারকে অনুদান পাইয়ে দেওয়ার নামে শফি উদ্দিন ও পলাশ অনৈতিকভাবে নগদ টাকা নেন। আর ঋণ দেওয়ার কথা বলে প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন।

সাময়িক বরখাস্তরা ব্যক্তিরা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।