০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ট্রান্সকমের সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলাটি করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 03:29 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানার অপর দুই আসামি হলেন- ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ও গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।

‘ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে’ ট্রান্সকমের ১৪ হাজার ১৬০ শেয়ার আত্মসাতের অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলাটি করেন।

বিস্তারিত আসছে…