১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান

তিনি রাষ্ট্রীয় ও মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 11:02 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার জানিয়েছে, সেনাপ্রধান পাঁচ দিনের সরকারি সফরে শনিবার দক্ষিণ সুদান ও আবেই গেছেন। তিনি বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রীয় ও মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।