১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিপাহীবাগে গলির ভেতর বস্তায় ভরা লাশ

“তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে এখনও কোনা ধারণা পাওয়া যায়নি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2024, 02:49 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

রাজধানীর উত্তর গোড়ানের সিপাহীবাগে তোশকে মুড়িয়ে বস্তায় ভরা অবস্থায় এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত হাবিবুর রহমান রুবেল (২৮) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আব্দুল ওহাবের ছেলে। খিলগাঁওয়ের কসাইবাড়ি মেরাদিয়া পুরাতন কমিশনারের গলি এলাকায় ভাড়া থাকতেন তিনি। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না বলে পুলিশ জানিয়েছে।

খিলগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিপাহীবাগের আইসক্রিম গলি থেকে বস্তায় ভরা লাশটি উদ্ধার করা হয়। 

“তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে এখনও কোনা ধারণা পাওয়া যায়নি।”

ওসি বলেন, রুবেলের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা করা হবে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।