Published : 13 Oct 2025, 09:14 PM
‘প্রতিশ্রুত সেবা’ না দেওয়ার অভিযোগে ঢাকার নয়া পল্টনে অভিযান চালিয়ে দুই ট্রাভেল এজেন্সিকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে সোমবার দুপুরে ‘এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড’ ও ‘নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ এজেন্সিতে এ অভিযান চালানো হয়।
রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিশ্রুতি সেবা’ না দেওয়ার অভিযোগে এয়ারস্পিড প্রাইভেট লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অভিযোগে নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের জরিমানা হয় আড়াই লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজের টিকেটের ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে মন্ত্রণালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।