বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা
“গাজী শামছুর রহমান সবসময় মানবকল্যাণের ভাবনা লালন করেছেন,” বলেন একাডেমির মহাপরিচালক।
বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “প্রথিতযশা আইনবিদ ও বাংলা একাডেমির এককালীন সভাপতি গাজী শামছুর রহমান সবসময় মানবকল্যাণের ভাবনা লালন করেছেন। সেই মানবিক অঙ্গীকার থেকেই এবারের স্মারক বক্তৃতায় স্থাপত্যবিদ্যায় প্রকৃতি ও মানবিক বোধের সংমিশ্রণকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা বিশ্বকে বাসযোগ্য করে তুলতে সহায়ক হবে।”
বাংলা একাডেমির ফেলো এমিরেটাস অধ্যাপক আইনুন নিশাত, স্থপতি রফিক আজম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
