১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশে অপরাধ বাড়ার দাবি 'সঠিক নয়': প্রধান উপদেষ্টার কার্যালয়

“বেশির ভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে,” বলা হয় বিবৃতিতে।

দেশে অপরাধ বাড়ার দাবি 'সঠিক নয়': প্রধান উপদেষ্টার কার্যালয়
প্রধান উপদেষ্টার কার্যালয়। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 12:01 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা 'উল্লেখযোগ্যভাবে বাড়ার' বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন 'সঠিক নয়' বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

সোমবার প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, "চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে— বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।"

বিবৃতিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।

পরিসংখ্যানে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ার কোনো 'লক্ষণ নেই' দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, “বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে।”

এ বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও বিশ্বাস রাখতে হবে। কারণ অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”