১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান

বেগম জেবুন্নেছা স্কুল শিক্ষক ছিলেন; ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৬ মে তার মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 12:32 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের মা সদ্য প্রয়াত বেগম জেবুন্নেছার দোয়া মাহফিলে শরিক হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকালে গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল হয়।

গত ৬ মে ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বেগম জেবুন্নেছা; বয়স হয়েছিল ৮৩ বছর।

তার স্মরণে আজাদ মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রী-এমপিসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। 

তারা সবাই মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। 

বেগম জেবুন্নেছা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।