১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিটি প্রতিষ্ঠানে এ দিন একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ লাগাতে বলা হয়েছে।

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 12:24 AM

Updated : 11 Sep 2026, 03:31 PM

দেশের মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে সরকার।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচি উদ্বোধন করবেন।

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি স্কুলগুলোকে এ কর্মসূচি পালন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

শনিবার অধিদপ্তরের আদেশে বলা হয়, অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন-লেইস’ প্রকল্প থেকে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু অনুদান বাবদ দেওয়া পাঁচ হাজার টাকা দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানে এ দিন একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষরোপণ, ব্যানার ফেস্টুন তৈরি এবং সেমিনার ও শোভাযাত্রা আয়োজন করতে বলা হয়েছে। 

কর্মসূচি উপলক্ষে এ দিন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্যদের উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণে অংশ নেওয়ার ব্যবস্থা করতে স্কুল কর্তৃপক্ষকে বলেছে অধিদপ্তর।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে বলেও অধিদপ্তরের আদেশে বলা আছে।