১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মতিঝিলে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আঙুলের ছাপ নিয়েও নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি, ভাষ্য ওসি কামরুজ্জামানের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 11:18 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ঢাকার মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের একটি বাসার নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে লাশটি উদ্ধারের কথা জানিয়েছেন মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।

আনুমানিক ৩৮ বছর বয়সী ওই যুবক ভবঘুরে বলে ধারণা পুলিশের।

ওসি বলেন, "ওয়াদুদ ম্যানসন নামে একটি বাড়ির সামনে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই বাড়ির মালিক পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

'সার্বিক পরিস্থিতি' বিবেচনায় পুলিশের বলছে, ওই যুবক 'স্বাভাবিকভাবে' মারা গেছেন, বাকিটা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আঙুলের ছাপ যাচাই করেও নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি বলে ভাষ্য ওসি কামরুজ্জামানের।