১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক সপ্তাহে ৭৫২ আইন কর্মকর্তা নিয়োগ

১১ জেলার আগের সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 02:47 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

গত এক সপ্তাহে দেশের ১১ জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তাদের নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মধ্যে ৮৩ জনকে কিশোরগঞ্জ, ৬৩ জনকে কক্সবাজারে, ২৫ জনকে রাজবাড়ীতে, ১২৮ জনকে কুমিল্লায়, ৩৪ জনকে সাতক্ষীরায়, ৯১ জনকে নারায়ণগঞ্জে, ১৪৫ জনকে বরিশালে, ৬৩ জনকে সুনামগঞ্জে, ৪৪ জনকে নেত্রকোণায়, ৫৬ জনকে নাটোরে এবং ২০ জনকে  পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৪, ২৯ ও ৩০ অক্টোবরে আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগ আদেশ জারি করা হয়। সেখানে ওই ১১ জেলার আগের সব আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়।