১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইস্কাটনে হাতবোমা বিস্ফোরণে পথচারী আহত

সকালে অফিসে যাওয়ার পথে তিনি হাতবোমা হামলার শিকার হন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 12:23 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

রাজধানীর ইস্কাটনে হাতবোমা বিস্ফোরণে এক পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রেববার সকাল ৮টার পরে এই ঘটনা ঘটে বলে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

আহত ব্যক্তির নাম আব্দুল বশির, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন। সকালে অফিসে যাওয়ার পথে তিনি হাতবোমা হামলার শিকার হন।

হাতিরঝিল থানার পরিদর্শক সাজ্জাদ বলেন, “ওয়াকফ এস্টেটের সামনে অজ্ঞাত ব্যক্তির ছুড়ে মারা ককটেলে বশির নামে একজনের আহত হওয়ার খবর পেয়েছি আমরা। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।”

এদিকে রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ এবং সাভারে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণও ঘটেছে।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।