১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে ২ ঘণ্টা

সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল দুঃখ প্রকাশ করেছে।

ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে ২ ঘণ্টা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 01:57 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

বইমেলা উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমনে যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন দুই ঘণ্টা বন্ধ রাখবে কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনকারী ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন থামবে না।

সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল দুঃখ প্রকাশ করেছে।

কোম্পানির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা একাডেমিতে আগমনের কথা রয়েয়েছে, সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, এর জন্য স্টেশনটি ২ ঘণ্টা বন্ধ থাকবে।”

এদিন দুপুরে একুশে বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে।