১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় রেস্তোরাঁয় আগুন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2026, 02:27 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ঢাকার শাহজালাল বিমানবন্দর লাগোয়া বিপণিবিতান সেন্টারপয়েন্টের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার দুপুরে পৌনে ১টায় সেখানকার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সংস্থার মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।