২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাইকে চেপে যাচ্ছিলেন ৩ বন্ধু, কভার্ডভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু

রাতে তিন বন্ধু এক মোটরসাইকেলে করে হাজারীবাগে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন, পথে এই দুর্ঘটনা ঘটে।

বাইকে চেপে যাচ্ছিলেন ৩ বন্ধু, কভার্ডভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

ঢাকার হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রুহুল আমিন তাসিনের (২৫) সঙ্গে একই মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু  মো. ফারুক (২৪) ও আসিক (২৪) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা তিনজনই নিউমার্কেটের একটি দোকানে চাকরি করতেন।

হাজারীবাগ থানার এসআই মো. ছামমাক হোসেন জানিয়েছেন, সোমবার রাত সোয়া ১টার দিকে শেখ রাসেল স্কুলের পাশে হাজারীবাগ বেড়িবাঁধ সড়কে এই এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “রাতে তিন বন্ধু এক মোটরসাইকেলে করে হাজারীবাগে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তাসিন। পথে দ্রুতগতির একটি কভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাসিনের মৃত্যু হয়।“

খবর পেয়ে তাসিনের মরদহে উদ্ধারের পর মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশের এসআই হোসেন জানিয়েছেন, ঘাতক কভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পলিয়ে গেছেন। 

তাসিনের বাড়ি মাদারীপুর সদর উপজেলা ফকিরাচর গ্রামে, তার বাবার নাম চাঁন মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।