১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫৫ লাখ টাকা চুরির অভিযোগে গৃহকর্মী ও দারোয়ান রিমান্ডে

মামলায় বলা হয়, গত ২৯ মে সাদিয়া আক্তার নামে এক নারী ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা তুলে খাটের নিচে লাগেজের ভেতরে রাখেন। পরের দিন সেটি চুরি হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 07:05 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরি মামলায় এক গৃহকর্মী ও দাড়োয়ানকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ওই দুই আসামি হলেন গৃহকর্মী আয়েশা আক্তার হালিমা (১৮) ও দারোয়ান দেলোয়ার হোসেন (৬০)।

ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা মঙ্গলবার এ আদেশ দেন।

এ মামলায় গত ১০ অগাস্ট দুই আসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারি জোনের এসআই মোহাম্মদ তানভীর তুষার।

দুই দফা ১১ ও ১৪ অগাস্ট রিমান্ড শুনানির দিন পেছানো হয়। এরপর মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৯ মে রাত ১১ টার দিকে সাদিয়া আক্তার সাথী জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা উঠিয়ে বাসার বক্স খাটের নিচে লাগেজের ভিতরে রাখেন। ৩০ মে সকাল ৯ টার দিকে হালিমা ওই বাসায় কাজ করতে যান। কাজ শেষ করে সাদিয়া আক্তার সাথীকে না জানিয়ে দ্রুত চলে যান। ওই দিন  টাকা বের করতে গেলে তা আর পাওয়া যায়নি।