Published : 16 Dec 2025, 12:44 PM
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।
মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।