১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামের লক্ষণ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৮৯

এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৭৫ জনের এবং লক্ষণ নিয়ে ৩৮৯ জন মারা গেছে।

হামের লক্ষণ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৮৯
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

হামের লক্ষণ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আর এ রোগের লক্ষণ নিয়ে ৩৮৯ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫৫ জন ঢাকায় মারা গেছে; দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ১৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪৮৬ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম ১৬ জন রংপুরে।