Published : 01 Mar 2026, 05:32 PM
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের মা হুরন নাহার রশীদ মারা গেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৬টায় হুরন নাহার রশীদ মারা যান; তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারে তিনি দুই মেয়ে রেখে গেছেন।
হুরন নাহার রশীদ ‘মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের’ চেয়ারম্যান ছিলেন; তার স্বামী হারুনার রশীদ খান মুন্নুও মন্ত্রী ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, হুরন নাহার রশীদ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা বলেছেন, এদিন বাদ আসর মানিকগঞ্জে মুন্নু সিটিতে মুন্নু মেডিকেল কলেজ মাঠে তারা জানাজা হবে। এরপর হাসপাতালের মজজিদ সংলগ্ন পারিবারিক কবরাস্থানে স্বামী হারুনার রশীদ খান মুন্নুর কবরের পাশে দাফন করা হবে।