১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬ জেলায় নতুন এসপিসহ ১০ কর্মকর্তা বদলি

পুলিশ সুপার পদমর্যাদার এসব কর্মকর্তার মধ্যে চারজনকে জেলার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে।

৬ জেলায় নতুন এসপিসহ ১০ কর্মকর্তা বদলি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 08:49 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

বগুড়া ও সিলেটসহ ছয় জেলায় পুলিশ সুপারের (এসপি) দায়িত্বে রদবদলসহ এ পদ মর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

তাদের মধ্যে চারজন এসপিকে জেলার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন উপ পুলিশ কমিশনারকে তিন জেলার এসপি করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্বে নতুন মুখ আসার পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির নতুন সরকারের সময়ে পুলিশে একদিনে এটিই বড় রদবদল।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব পুলিশ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বগুড়া, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খাগড়াছড়ি ও জামালপুরের এসপিকে বদলি করা হয়েছে।

একই আদেশে ডিএমপির তিন উপ কমিশনার এবং পুলিশ সদরদপ্তরের একজন এআইজিকে (সহকারী পুলিশ মহাপরিদর্শক) চার জেলার এসপি করা হয়েছে।

তালিকা দেখুন