১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল ৮ কেজি সোনা

দোহা থেকে ঢাকায় আসা বিমানের বিজি-৩২৬ ফ্লাইটে অভিযানে সোনার বারগুলো পাওয়া যায়।

শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল ৮ কেজি সোনা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইটে মিলেছে সোনার বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 06:52 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

কাতারের দোহা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৭০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।

এসব বারের ওজন ৮ কেজি ১২০ গ্রাম, যার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে কাতারের দোহা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিজি-৩২৬ ফ্লাইটে অভিযান চালানো হয়। পরে বিমানটির সামনের কার্গো হোল্ড থেকে কালো স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমসের বিমানবন্দর ইনচার্জ যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি দল অভিযানে সোনার বারগুলো উদ্ধার করে।