২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম ভূঞা

বিমানের বর্তমান এমডি শফিউল আজিমকে নির্বাচন কমিশনের সচিব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:13 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহিদুল ইসলাম ভূঞা।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জাহিদুল ইসলাম বিমানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমের স্থলাভিষিক্ত হবেন। 

অন্যদিকে শফিউল আজিম পদোন্নতি পেয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

একই প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বনিক’কে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা সারমিনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক, আর মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহমুদ আলীকে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হিসাবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুস সামাদকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়েছে।