১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাভার ও আমিনবাজার ভূমি অফিসে সচিব সালেহ আহমেদ

এর আগে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে আট কর্মকর্তা কর্মচারীকে অনুপস্থিত পান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 11:54 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

সাভার ও আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ।

মঙ্গলবার সকাল ৯টায় সাভারে সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে তিনি আগে উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান।

এর আগে সোমবার নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে আট কর্মকর্তা কর্মচারীকে অনুপস্থিত পান সিনিয়র সচিব।

তবে হঠাৎ করে সাভার ও আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন গিয়ে সব কর্মকর্তা-কর্মচারীকে পাওয়ার কথা জানিয়েছেন সালেহ আহমেদ।

সচিব বলেন, ভূমি মন্ত্রণালয়ের হোল্ডিং ও খতিয়ান এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিংয়ের ভুল সংশোধনের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ভূমিসেবা সিস্টেমে শতভাগ হোল্ডিং ও খতিয়ান এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিংয়ের ভুল সংশোধনের জন্য ইউএনডিপি বাংলাদেশের মাধ্যমে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, “ইতোমধ্যে আটটি জেলায় পাইলটিং শেষ হয়েছে। বর্তমানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় হোল্ডিং ও খতিয়ানের ডেটা এন্ট্রির কাজ চলছে। পর্যায়ক্রমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি এবং ভুল সংশোধনের এ কার্যক্রম সারা দেশে বাস্তবায়ন হবে।”