১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন বেতন কমিশনের সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন

কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দেবে; অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটি করা হয়েছে বলে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, “এ কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন ২০২৫ এর দাখিল করা প্রতিবেদনের বেতন–সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমসংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে।

“কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী হবে।”