১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের সংবর্ধনায় মেয়েকে নিয়ে হাস্যোজ্জ্বল ইউনূস

ছবিটি শনিবার প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।

ট্রাম্পের সংবর্ধনায় মেয়েকে নিয়ে হাস্যোজ্জ্বল ইউনূস
ছবি: প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূস যোগ দেন।

বাসস বলছে, নিউ ইউর্কে ওই অনুষ্ঠান হয়েছে গত মঙ্গলবার।

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূস ছবি তুলেছেন। 

ছবিটি শনিবার প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।

ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ট্রাম্পের বাঁ পাশে রয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডান পাশে দাঁড়িয়েছেন মুহাম্মদ ইউনূস, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন। প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তার মেয়ে দিনা ইউনূস। 

সে সময় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে আছেন।