কুর্মিটোলায় গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস বলছে ‘যান্ত্রিক ত্রুটি’
“ইঞ্জিনে ধোঁয়া দেখে চালক সড়কের পাশে গাড়িটি থামানোর পর তাতে আগুন ধরে যায়,” বলেন ওসি আলমগীর জাহান।
ঢাকার কুর্মিটোলায় একটি ‘চলন্ত গাড়িতে’ আগুন লাগার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবের সামনে সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাহবুবুর রহমান আকন্দ নামের এক ব্যক্তির কারে আগুন লাগে।
“ঘটনার পরপরই সেখানে দুটি ইউনিট গিয়ে বেলা ১১টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”
বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ইঞ্জিনে ধোঁয়া দেখে চালক সড়কের পাশে গাড়িটি থামানোর পর তাতে আগুন ধরে যায় বলে জানান ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান।
