১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের দাবি কর্মকর্তাদের

আগামী নির্বাচন সুষ্ঠু করতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পৃথক এ সার্ভিস গঠনের দাবি তোলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 01:44 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

উপজেলা নির্বাচন কর্মকর্তারা অবিলম্বে ‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনের’ দাবি জানিয়েছেন। 

শনিবার উপজেলা বা থানা ও সমমানের নির্বাচন কর্মকর্তাদের সংগঠন ‘ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের’ সাধারণ সভায় এ দাবি জানান তারা।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসির জন্য ১৫ সেপ্টেম্বরের মধ্যে পৃথক এ সার্ভিস গঠনের দাবি তোলা হয়।

এজন্য প্রস্তাবিত নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারির কথা বলেছেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদনের পরও ‘নির্বাচন কমিশন সার্ভিস' গঠনের বিষয়টি বিলম্বিত হওয়ায় কর্মকর্তারা নিন্দা জানান।

'ইলেকশন সার্ভিস কমিশনগঠনে কাজ শুরু করেছে ইসি