১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 02:22 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ দেখিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন হচ্ছে।

রোববার সকাল ৯টা থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হতে থাকেন। এক এক পর্যায়ে মিছিল নিয়ে তারা সচিবালয়ের ভেতরেও ঘুরে আসেন। 

শনিবার বিশেষ কর্মদিবসেও বিক্ষোভ করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা্

এর আগে বৃহস্পতিবার সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে সায় দিয়েছে উপদেষ্টা পরিষদ।  এখন রাষ্ট্রপতির অনুমোদনের আনুষ্ঠানিকতা সারা হলেই তা অধ্যাদেশ আকারে জারি করা হবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।