‘পদত্যাগ করছেন’ পিএসসির চেয়ারম্যান
গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর পিএসসি চেয়ারম্যানের দায়িত্বে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম, যিনি অন্তর্বর্তী সরকারের সময় এ দায়িত্ব পেয়েছিলেন।
কমিশনের একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মঙ্গলবারই চেয়ারম্যানের পদত্যাগপত্র পাঠানোর কথা রয়েছে।
পদত্যাগের কারণ জানতে চাইলে ওই সদস্য বলেন, "স্যার পদত্যাগপত্র জমা দিলে তখন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।"
এ বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে ফোন করা হলেও তিনি ধরেননি।
গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
পুরনো খবর
