Published : 29 Oct 2025, 06:21 PM
বাংলা একাডেমিতে মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় ‘আল মাহমুদ লেখক কর্নার’ চালু হয়েছে।
বুধবার দুপুরে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ কর্নার উদ্বোধন করেন।
বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেখক কর্নারে সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর রয়েছে। পঞ্চাশ আসনের সেমিনার কক্ষ নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠানের জন্য বরাদ্দ নেওয়া যাবে।

কক্ষটি সাধারণ দিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত লেখকদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।