১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রাশিদুল ইসলাম

তিনি অধ্যাপক ইউনূস আলী সিদ্দিকীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 10:19 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম। 

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক রাশিদুল ইসলামকে প্রেষণে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে তাকে এ দায়িত্ব দিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। 

এদিকে আরেক প্রজ্ঞাপনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে থাকা হিসাববিজ্ঞানের অধ্যাপক ইউনূস আলী সিদ্দিকীকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে।