১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

“শুক্রবার থেকে দেশে বৃষ্টি বাড়বে।”

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ায় দেশের চার সমুদ্র বন্দরকে সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর বেশি কিছু হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার থেকে দেশে বৃষ্টি বাড়বে।”

বুধবার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয় ওই বার্তায়।