১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাড্ডায় বাসে আগুন

“কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়,“ বলেন ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

রোববার রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। 

একজন প্রত্যক্ষদর্শী জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়। 

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, “কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”