১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পেলেন জাহেদ উর রহমান

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় গেল ১৭  ফেব্রুয়ারি যে ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো হয়, জাহেদ উর রহমান তাদের একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 07:20 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

গেল ১৭  ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এরপর দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি হয় ২৪ ফেব্রুয়ারি।

এরপর ৪ মার্চ এক দফা দুই উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভীর দায়িত্ব পুনর্বন্টন করা হয়।

এ ধারাবাহিকতায়  বৃহস্পতিবার দপ্তর পুনর্বণ্টন করে  ডা. জাহেদ উর রহমানকে আগের দায়িত্বের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।

এই দুই মন্ত্রণালয়েও পলিসি ও স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন তিনি।

নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক জাহেদ উর রহমানের টেলিভিশন আলোচক হিসেবেও পরিচিতি আছে।