১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৭০৮ সরকারি কলেজকে চার 'ক্যাটাগরিতে' ভাগ করে প্রজ্ঞাপন

৮ হাজারের বেশি শিক্ষার্থী ও ১০টির বেশি বিষয়ে অনার্স কোর্স চালু থাকা ৮১টি কলেজ 'এ' ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 03:12 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

দেশের ৭০৮টি সরকারি কলেজকে শিক্ষার্থী সংখ্যা, অনার্সের বিষয়, সংখ্যা ও পাঠাক্রমের ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রশাসনিক প্রয়োজনে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

৮ হাজারের বেশি শিক্ষার্থী ও ১০টির বেশি বিষয়ে অনার্স কোর্স চালু থাকা ৮১টি কলেজ 'এ' ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

'বি' ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেগুলো শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি।

'সি' ক্যাটাগরিতে স্থান পাওয়া ৭০৮ টি সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ হাজারের কম এবং অনার্সের বিষয় ১ থেকে সর্বোচ্চ ৪টি।

'ডি' ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ, যেখানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায় চালু আছে।

চার ক্যাটাগরির কলেজের তালিকা দেখুন এখানে