১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুরাগে তিতাসের পাইপলাইন ‘ক্ষতিগ্রস্ত’ হওয়ায় ঢাকায় গ্যাসের 'স্বল্পচাপ'

গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তুরাগে তিতাসের পাইপলাইন ‘ক্ষতিগ্রস্ত’ হওয়ায় ঢাকায় গ্যাসের 'স্বল্পচাপ'
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঢাকার আমিন বাজারে তুরাগ নদীর তলদেশে ট্রলারের নোঙ্গরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি বলছে, ওই আঘাতের কারণেই ঢাকা মহানগরীতে গ্যাসের 'মারাত্মক স্বল্পচাপ' বিরাজ করছে। 

শুক্রবার তিতাসের ফেইসবুক পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাইপলাইনটি মেরামত করা হয়।  

“কিন্তু মেরামতের সময়ে পাইপে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।" 

এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানিয়ে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।