১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক গ্রেপ্তার

গুলশান থেকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়, বলছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি মোজাম্মেল হককে (৬৭) গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গুলশান ১ এলাকা থেকে গ্রেপ্তারের কথা বলেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের  বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। 

“এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের ভেতরে প্রচারের বিষয়ে তার কাছে তথ্য পাওয়া গেছে।"