১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোকেনসহ গ্রেপ্তার গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে

দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাতে শাহজালাল বিমানবন্দরে নামার পর আটক করা হয় তাকে।

কোকেনসহ গ্রেপ্তার গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে
সোমবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেনসহ গ্রেপ্তার ক্যারেন পেটুলা স্টাফল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 09:18 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি কোকেনসহ গ্রেপ্তার গায়ানার নাগরিক ক্যারেন পেটুলা স্টাফলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার তার রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই এসএম বখতিয়ার খালেদ এ তথ্য দিয়েছেন।

তার আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম ক্যারেন পেটুলাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মঙ্গলবার ক্যারেন পেটুলা স্টাফলকে গ্রেপ্তারের তথ্য দেয়  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার বলেন, দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) সোমবার রাত আড়াইটার দিকে শাহজালালে নামেন ওই যাত্রী।

ক্যারেন পেটুলা স্টাফল, ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার পর গায়ানার স্ট্যাব্রোয়েক নিউজে তার এই ছবি প্রকাশিত হয়।

ক্যারেন পেটুলা স্টাফল, ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার পর গায়ানার স্ট্যাব্রোয়েক নিউজে তার এই

মাদকের একটি চালান আসার গোয়েন্দা তথ্য পাওয়ায় শুল্ক গোয়েন্দারা আগে থেকেই সতর্ক অবস্থান নেন।

উড়োজাহাজটি শাহজালালের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে ওই যাত্রীর আসন নম্বর ৩০-এ গিয়ে ক্যারেন পেটুলা স্টাফলর পরিচয় নিশ্চিত করা হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই যাত্রীর লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো ছিল কোকেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট প্রাথমিক পরীক্ষায় কোকেনের বিষয়টি নিশ্চিত করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় ক্যারেন পেটুলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ক্যারেন পেটুলা স্টাফল নামের যে নারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ গ্রেপ্তার করা হয়েছে, একই অপরাধে তাকে নিজের দেশ গায়ানায় জেল খাটতে হয়েছিল।

২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর গায়ানার চেডি জগন আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন পাচারের অভিযোগে তাকে ৪ বছরের কারাদণ্ড এবং ২.৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।

২০১৮ সালের ৯ সেপ্টেম্বর গায়ানার চেদ্দি জাগান আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ১৪২ কেজি (২ দশমিক ৫ পাউন্ড) কোকেনসহ ধরা পড়েছিলেন স্টাফল। দোষ স্বীকার করে নিলে দেশটির আদালত তাকে চার বছরের কারাদণ্ড এবং ২৩ লাখ ডলার জরিমানা করে।

সেবার কোনেন নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করার পথে ধরা পড়েন গায়ানার এই নারী। আর এবার কাতারের দোহা থেকে ঢাকায় এসে তিনি কোকেনসহ ধরা পড়েছেন।

পুরনো খবর:

কোকেন পাচারগায়ানার সেই নারী ফের পুরনো কারবারে 

শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগে সাড়ে ৮ কেজি কোকেন